দেশজুড়ে

বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি

বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চেম্বারের নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

Advertisement

শনিবার (৪ জুলাই) আছিয়া খাতুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি প্যানেলকে বিজয়ী করতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলকে বিশেষ সুবিধা দিয়েছেন এমন অভিযোগে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী সেলিম রেজা রোববার (৫ জুলাই) অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অবিলম্বে পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।

Advertisement

কেএইচকে/এএসএম