খেলাধুলা

কানাডা তিন, এক পরিবর্তন নিয়ে মাঠে মরক্কো

রাউন্ড অব ৩২ শেষ হওয়ার পর এখন বিশ্বকাপে টিকে আছে মাত্র ১৬টি দল। নকআউট পর্বের উত্তাপ আরও বাড়তে শুরু করেছে, আর শেষ ষোলোর লড়াইও মাঠে গড়াচ্ছে।

Advertisement

শেষ ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হয়েছে অন্যতম স্বাগতিক দল কানাডা। তাদের প্রতিপক্ষ গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো।

গ্রুপে দ্বিতীয় হওয়ায় নিজেদের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগানোর সুযোগ না পেলেও দুর্দান্ত ছন্দে থাকা কানাডা এবারও চমক দেখাতে মুখিয়ে। মরক্কোকে হারাতে পারলে সেটিই হবে বিশ্বকাপ ইতিহাসে কানাডার সবচেয়ে বড় জয়গুলোর একটি।

অন্যদিকে, আফ্রিকা কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন মরক্কোও আত্মবিশ্বাসে ভরপুর। রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডসকেবিদায় করে শেষ ষোলোয় ওঠা দলটি এবার স্বাগতিকদের স্বপ্নভঙ্গ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

Advertisement

দুই দলের লড়াইয়ে উত্তেজনার কোনো কমতি থাকার কথা নয়। শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে এটি। এই ম্যাচকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে দুই দলের শুরুর একাদশ। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি কানাডার অধিনায়ক আলফোনসো ডেভিস। তাই টুর্নামেন্টে এবারও শুরুর একাদশে জায়গা হয়নি তার। আজকের ম্যাচেও তিনি বেঞ্চ থেকেই শুরু করবেন। কোচ জেসি মার্শ গত রোববারের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। লুক দে ফুজেরোলেস, নিকো সিগুর ও আলি আহমেদ সুযোগ পেয়েছেন শুরুর একাদশে। তাদের জায়গা ছেড়ে বেঞ্চে গেছেন ডেরেক কর্নেলিয়াস, নাথান সালিবা ও লিয়াম মিলার।

শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া শাদি রিয়াদের পরিবর্তে আজকের ম্যাচে মরক্কোর শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার রেদুয়ানে হালহাল। এটিই মরক্কোর একমাত্র পরিবর্তন।

মরক্কো একাদশ

বুনু, হাকিমি, দিয়োপ, হালহাল, মাজরাউই, বুয়াদ্দি, এল আইনাউই, দিয়াজ, উনাহি, এল খান্নুস, সাইবারি।

Advertisement

কানাডা একাদশ

ক্রেপো, জনস্টন, দে ফুজেরোলেস, বম্বিতো, লারিয়া, বুকানান, সিগুর, ইউস্তাকিও, আহমেদ; জোনাথন ডেভিড, ওলুওয়াসেয়ি।

আইএন