মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
শনিবার (৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর মহিষ ও ছাগল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানসহ প্রমুখ।
Advertisement
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম