জাতীয়

মিরপুরে একদিনে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

Advertisement

গ্রেফতাররা হলেন— সৈকত দাস (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), মো. দ্বীন (২২), বিপুল দাস (৩০), জয়েনুল হক জনি (২৬), মো. সামাদ মজুমদার (২৫), নিবির (২০), মো. জিহাদ (২৩), মো. আবির (২৯), জিৎ (১৯), মো. মাসুদ রানা (২৪), প্রান্ত কুমার শীল (১৯), সোলাইমান রহমান সানি (২২), জিহাদ (১৯), মো. আল ইমরান হোসাইন (২৬), মো. সানি (২৫), মো. নীরব খান (২৫), আব্দুল আহাদ (২৭), সাইফুল ইসলাম মানিক (৩৩), সাইদুল ইসলাম (২৫), মো. কাঞ্চন (৩২), মো. হাসেম (৩৮), মেহেদী হাসান (২৮), মো. আলাউদ্দিন (৩৩), মো. ওমর ফারুক (৩৪), মো. শাকিল (৩২), মো. সোহাগ হোসেন (৩৪), মো. শহিদ (৩৮), মো. শামীম (১৮), আলামিন ওরফে ভোলা (২৫), এফ. এম. সাজ্জাদ হোসেন ওরফে সাগর (৩৮), অমিত (২৯), লিয়ন (২৭), লরেন্স (২৭), মো. সাঈদ সালবি (২৬), মো. মির্জা আবীর (২৮), মো. আকিব হোসেন (২১), ওয়াদুদ ইসলাম সাফা (২১), মুরসালিন (১৯) এবং মো. মাসুদ রানা (৩০)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

টিটি/এমআরএম