লাইফস্টাইল

মিশরের ঐতিহ্যবাহী খাবার কোশারির রেসিপি

মিশরের রাস্তাঘাট থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ-সবখানেই সমান জনপ্রিয় একটি খাবারের নাম কোশারি। ভাত, মসুর ডাল, পাস্তা, ছোলা এবং মচমচে ভাজা পেঁয়াজের অনন্য সমন্বয়ে তৈরি এই ঐতিহ্যবাহী পদটি স্বাদ, পুষ্টি ও পরিতৃপ্তির এক অসাধারণ মিশেল।

Advertisement

টক-ঝাল টমেটো সস এবং রসুন-ভিনেগারের ড্রেসিং এর স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই জনপ্রিয় মিশরীয় খাবার। চলুন জেনে নেওয়া যাক, মিশরের ঐতিহ্যবাহী খাবার কোশারির সহজ ও সুস্বাদু রেসিপি।

আরও পড়ুন ঘরে বসেই উপভোগ করেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার আসাদো উপকরণ ডাল ও চালের মিশ্রণের জন্য

বাসমতি চাল ১ কাপমসুর ডাল ১ কাপতেল ১ টেবিল চামচজিরা গুঁড়া ১ চা চামচলবণ স্বাদমতোপানি সাড়ে ৩ কাপ

পাস্তা ও ছোলার জন্য

এলবো পাস্তা বা যেকোনো ছোট পাস্তা ১ কাপসিদ্ধ ছোলা ১ কাপলবণ ও তেল সামান্য

Advertisement

টমেটো সসের জন্য

তেল ২ টেবিল চামচরসুন কুচি ৪টিটমেটো পিউরি বা সস ২ কাপধনে গুঁড়া ১ চা চামচলালমরিচ গুঁড়া আধা চা চামচভিনেগার ১ টেবিল চামচলবণ স্বাদমতো

আরও পড়ুন কেপ ভার্দের জনপ্রিয় খাবার ফিজোয়াডা, রইলো রেসিপি ক্রিস্পি পেঁয়াজের জন্য

পেঁয়াজ ৩টি (পাতলা ও লম্বা করে কুচি করা)তেল ১ কাপ (পেঁয়াজ ভাজার জন্য)

যেভাবে তৈরি করবেন ক্রিস্পি পেঁয়াজ তৈরি

কড়াইতে ১ কাপ তেল গরম করুন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে সোনালি-বাদামী ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা পেঁয়াজ তেল থেকে তুলে কিচেন টিস্যু বা ছাঁকনিতে রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। ভাজার পর যে তেল থাকবে, সেটিই পরবর্তী ধাপগুলোতে ব্যবহার করুন।

চাল ও ডাল রান্না

একটি পাত্রে পেঁয়াজ ভাজার তেল গরম করে তাতে জিরা, চাল ও মসুর ডাল দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। এরপর সাড়ে ৩ কাপ পানি, স্বাদমতো লবণ এবং জিরা গুঁড়া যোগ করুন। পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে দিন। চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে ঝরঝরে হলে চুলা থেকে নামিয়ে রাখুন।

Advertisement

আরও পড়ুন ছুটির দিনে উপভোগ করুন রুশ সালাদ পাস্তা ও ছোলা প্রস্তুত

পাস্তা আলাদা করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য তেল মিশিয়ে রাখুন, যেন একসঙ্গে লেগে না যায়। অন্যদিকে সেদ্ধ ছোলায় অল্প লবণ দিয়ে হালকা গরম করে নিন।

টমেটো সস তৈরি

একটি প্যানে সামান্য তেল গরম করে রসুন কুচি হালকা ভেজে নিন। তারপর টমেটো পিউরি, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে রান্না করুন। সস কিছুটা ঘন হয়ে এলে ভিনেগার মিশিয়ে আরও অল্পক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশন

পরিবেশন পাত্রে প্রথমে চাল ও ডালের মিশ্রণ ছড়িয়ে দিন। এর ওপর পর্যায়ক্রমে সিদ্ধ পাস্তা, ছোলা এবং মচমচে ভাজা পেঁয়াজ সাজিয়ে নিন। সবশেষে টমেটোর মসলাদার সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন ঘরেই বানিয়ে নিন আর্জেন্টিনার ডুলসে দে লেচে আলফাহোরেস

জেএস/