দেওয়ান মাসুদ রহমান
Advertisement
দীর্ঘদিনের অভ্যাসেপরিত্যক্ত হয়ে আছে এক বৃষ্টির দিন।
পথ ডুবে গেছে—পথিকেরা ফিরে গেছেআয়োজনহীন ভূগোলের দিকে।
বৃষ্টি চুরি হয়ে গেছেকদমের পাতা থেকে।
Advertisement
শহরের বৃষ্টিওতার অনেক আগেডাকাতি হয়েছে—নিরাবরণ এক দোকানের বারান্দা থেকে,যেখানে সন্ধ্যা প্রতিদিননিজের ছায়া বিক্রি করে।
আরও পড়ুন কায়ী ইজমের তিনটি কবিতাআড্ডাগুলো আজও বসে—কথারা ক্লান্ত হয়হারানো বৃষ্টির সন্ধানে;তবু কেউ ফিরিয়ে আনতে পারে নাসেই চুরি হয়ে যাওয়া বৃষ্টিকে।
তাই প্রতি আষাঢ়েআমি অপেক্ষা করি—
যদি কোনো ভেজা বাতাসফিরিয়ে আনে সেই চুরি যাওয়া ঋতু,যদি কদমের পাতায়আবার জন্ম নেয়এক ফোঁটা বৃষ্টির ভাষা।
Advertisement
ততদিনচোখের ভেতর জমে থাকেকয়েকটি জলছবি,আর ভেজার অসমাপ্ত স্মৃতি।
এসইউ