দ্বিতীয়বার মা হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে পুত্রসন্তানের আগমনের সুখবর জানান তিনি। তাদের সংসারে নতুন অতিথির আগমনে খেলার সঙ্গী পেল বড় মেয়ে কৃষভি।
Advertisement
প্রথম সন্তানের মতো এবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছিলেন শ্রীময়ী। সন্তান জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সেই সময়ের নানা অজানা কথা তুলে ধরেন অভিনেত্রী। সেখানেই জানান, পরিবারের সদস্যদের বাইরে প্রথম কাকে তিনি এই সুখবরটি জানিয়েছিলেন।
শ্রীময়ীর ভাষ্য, স্বামী কাঞ্চন মল্লিক এবং মা-বাবার পর প্রথম যে মানুষটিকে তিনি ফোন করেছিলেন, তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার দাবি, ইন্ডাস্ট্রিতে পরিচিত মানুষের অভাব না থাকলেও প্রকৃত বন্ধু বলতে তিনি ঋতুপর্ণাকেই মনে করেন।
আরও পড়ুন দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ীশ্রীময়ী লিখেছেন, দ্বিতীয়বার মা হওয়ার খবর জানার পর আনন্দের পাশাপাশি তার মনে দুশ্চিন্তাও কাজ করছিল। কারণ তখনও মেয়ে কৃষভি বেশ ছোট ছিল। সবকিছু কীভাবে সামলাবেন, তা নিয়ে তিনি দ্বিধায় ছিলেন।
Advertisement
এমন পরিস্থিতিতে ঋতুপর্ণা তাকে সাহস জুগিয়েছিলেন। শ্রীময়ীর দাবি, ঋতুপর্ণা তাকে বলেছিলেন, নতুন প্রাণের আগমনকে সাদরে গ্রহণ করতে এবং কোনো নেতিবাচক চিন্তা না করতে। দুই সন্তানের মা হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী।
শ্রীময়ীর ভাষ্য, অভিনয়জীবনের ব্যস্ততার মধ্যেও পরিবারকে কীভাবে গুরুত্ব দিয়েছেন, সেই অভিজ্ঞতা তুলে ধরে তাকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন ঋতুপর্ণা। শুধু পরামর্শই নয়, পুরো সময়জুড়ে তার খোঁজখবরও নিয়েছেন এবং পাশে থেকেছেন।
আরও পড়ুন দুই দিনে শতকোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগন’এছাড়া শ্রীময়ী জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসেনি। এমনকি সাধের আয়োজনেও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা। সন্তান জন্মের পর সেই স্মৃতিগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়ে অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীময়ী।
শ্রীময়ীর এই আবেগঘন পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরাও ঋতুপর্ণা ও শ্রীময়ীর বন্ধুত্বের প্রশংসা করছেন। পাশাপাশি মা ও নবজাতকের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
Advertisement
এমএমএফ