বিনোদন

৫ লাখ টাকার জন্য প্রথম অভিনয়, জানালেন রাকুল প্রীত সিং

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এখন ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ। দক্ষিণী সিনেমা থেকে বলিউড-দুই অঙ্গনেই সমান সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। তবে অভিনয়ে তার যাত্রার শুরুটা ছিল একেবারেই ভিন্ন কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা গল্পই শোনালেন এই অভিনেত্রী।

Advertisement

রাকুল জানান, ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার কোনো স্বপ্ন বা পরিকল্পনা ছিল না তার। কলেজে পড়ার সময় হঠাৎ একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। সেই ছবির জন্য তাকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানানো হয়। একজন কলেজছাত্রীর কাছে এত বড় অংকের অর্থ ছিল অবিশ্বাস্য। তাই মূলত টাকার জন্যই তিনি অভিনয়ের প্রস্তাবে রাজি হন।

অভিনেত্রীর ভাষ্য, সে সময় তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের একটি গাড়ি কেনা। বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ির মালিক হতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

তবে প্রথম সিনেমার কাজ শেষ হওয়ার পর অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় রাকুলের। এরপর একের পর এক নতুন ছবির প্রস্তাব আসতে থাকে। ধীরে ধীরে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন তিনি। পরে বলিউডেও সফলভাবে জায়গা করে নেন।

Advertisement

রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

রাকুল বলেন, শুধু অর্থের জন্য নেওয়া একটি সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে অভিনয় জগতে আসার কোনো ইচ্ছাই ছিল না, সেখানেই আজ তিনি প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী।

আরও পড়ুন দুই দিনে শতকোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগন’

বর্তমানে বলিউড ও দক্ষিণী- দুই চলচ্চিত্র শিল্পেই ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। তার এই স্বীকারোক্তি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এমএমএফ

Advertisement