ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা অপসারণ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
Advertisement
রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। ‘ময়লা টানেন তাঁরা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন বৃষ্টির পর স্বস্তি কেড়েছে মশা, ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্করিটের বিষয়ে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান জাগো নিউজকে বলেন, সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি।
Advertisement
তিনি জানান, ময়লা বাবদ হোল্ডিং ট্যাক্স দেওয়া হয় ৭ শতাংশ। তারপরও ১০০, ২০০ এবং ৩০০ টাকা নিচ্ছে। এতে সাড়ে ৪ থেকে ৫শ কোটি টাকা আদায় করা হয়। অথচ এ টাকা সিটি করপোরেশনের তহবিলে যুক্ত করা হয় না।
আরও পড়ুন সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহের গড়ে তোলা ‘মসজিদ’ উচ্ছেদআইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আরও বলেন, এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী এই আইনজীবী।
এর আগে, গত ১০ জুন সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধ চেয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান। এতে দৃশ্যমান ফল না পেয়ে আজ রিটটি দায়ের করেন বলে জানান রিট আবেদনকারী।
এফএইচ/কেএসআর
Advertisement