রাজধানীর মহাখালী এলাকায় রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়া হত্যা মামলায় গ্রেফতার কথিত প্রেমিকা বিউটি আক্তারকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
Advertisement
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান গত ১৪ জুলাই বিউটি আক্তারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
Advertisement
নির্ধারিত দিনে বিউটি আক্তারকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে এসআই মোক্তার হোসেন রিমান্ড শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামিকে তিনদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
আরও পড়ুন পুরুষাঙ্গ কেটে প্রেমিককে হত্যা, গ্রেফতার প্রেমিকা কারাগারেমামলার এজাহার অনুযায়ী, প্রায় এক বছর আগে রেল কর্মকর্তা মামুন মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যদিও বিষয়টি মামুনের পরিবার জানতো না।
অভিযোগে বলা হয়েছে, গত ১০ জুলাই চিকিৎসার অজুহাতে ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন বিউটি। পরে তিনি মামুনকে সেখানে দেখা করতে ডাকেন। পরদিন ১১ জুলাই বেলা ১১টার দিকে মামুন ওই কক্ষে গেলে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামুনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
Advertisement
ঘটনার পর নিহতের চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এমডিএএ/এমকেআর