চট্টগ্রামের পটিয়ায় জেরিন আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকায় নিজ বসতবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
Advertisement
জেরিন আক্তার ওই এলাকার মো. লোকমানের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা শয়নকক্ষে জেরিনের ঝুলন্ত মরদেহ দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয়ের জেরে ওই ছাত্রী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের।
Advertisement
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া পটিয়া থানার এসআই কামাল উদ্দিন জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/