দেশজুড়ে

দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু

সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় গত ৪ মাসে খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই বেড়েছে। যুবদল, ছাত্রদল, বিএনপি নেতারা চাঁদাবাজির রেকর্ড গড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশের মানুষ এমন সরকার চায়নি। দেশের মানুষের সঙ্গে তারেক রহমান প্রতারণা করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে, সেই জায়গায় বসেছে বিএনপি।

Advertisement

রোববার (২৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও সরকারি দফতরে নির্লজ্জের মতো দলবাজি ও দলীয় লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। তাদেরও পালানোর পথ থাকবে না।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

Advertisement

এসময় ঝিনাইদহের জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন ও শহীদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ এনসিপির জেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এম শাহাজান/এএইচ/এএসএম

Advertisement