দেশজুড়ে

জুলাই গণঅভ্যুত্থানে হামলা, ফেনী পৌর যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলা মামলায় ফেনী পৌর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে ফেনী শহরের মাস্টারপাড়া সংলগ্ন লমী হাজারী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার নেতার নাম নাম আলী আশরাফ রুবেল হাজারী (৩০)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ফেনী পৌর যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন।

আরও পড়ুন ভারতে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার যুবলীগ নেতা

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার লমী হাজারী বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পৌর যুবলীগের সহ-সভাপতি রুবেল হাজারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ও তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/এএসএম