রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মহাখালী বাসটার্মিনাল। এখানকার যানজট কমাতে পূর্বাচলে নির্মিত অস্থায়ী বাস ডিপোতে দূরপাল্লার যাত্রীবাহী বাস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। ডিপোর উদ্বোধনও করা হয়েছে ১০ দিন আগে। তবে দৃশ্যমান সুফল মিলছে না। বেশিরভাগ বাসই ডিপোতে আসছে না।
Advertisement
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার গুতিয়াব এলাকায় পূর্বাচলের ২ নম্বর সেক্টরে অস্থায়ী বাস ডিপো ঘুরে দেখা যায়, বিশাল ডিপো প্রায় ফাঁকা। বিভিন্ন পরিবহনের মাত্র ১০-১১টি বাস সেখানে অবস্থান করছে। যেখানে শতাধিক বাসের আনাগোনা থাকার কথা, সেখানে হাতেগোনা কয়েকটি বাস দেখা যায়। ডিপোর ভেতরে কর্মচাঞ্চল্যের পরিবর্তে বিরাজ করছে নীরবতা।
ডিপোতে রাখা কয়েকটি বাস/ছবি-জাগো নিউজ
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর মহাখালী বাসটার্মিনালের দীর্ঘদিনের যানজট কমাতে বড় প্রত্যাশা নিয়ে চালু করা হয়েছিল পূর্বাচলের অস্থায়ী বাস ডিপো। পরিকল্পনা ছিল, দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে পূর্বাচলের এই ডিপোতে অবস্থান করবে। পরে সিরিয়াল অনুযায়ী মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হবে। এতে মহাখালী এলাকায় অপ্রয়োজনীয়ভাবে বাসের অবস্থান কমবে। ফলে যানজটও নিয়ন্ত্রণে আসবে। এ লক্ষ্যে গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের ১০ দিন পেরিয়ে গেলেও পরিকল্পনার বাস্তব প্রতিফলন এখনো চোখে পড়ছে না।
Advertisement
‘মহাখালী টার্মিনালে সমিতির গাড়ি ছাড়া বাইরের গাড়ি খুব একটা রাখতে দেয় না। রাখতে গেলেও অতিরিক্ত টাকা দিতে হয়। সে জাতীয় কিছু গাড়ি এখানে এসেছে’
পূর্বাচলের অস্থায়ী ডিপো ঘুরে দেখা যায়, ইকবাল পরিবহন, সাভার পরিবহন লিমিটেড, দিশারী পরিবহন সার্ভিস, সৌখিন সিটিং সার্ভিস, গ্রীন বাংলা এসি সার্ভিস, হাজী ট্রাভেল, পিংকির পরিবহনসহ বিভিন্ন পরিবহনের ১০-১১টি বাস সেখানে অবস্থান করছে।
আরও পড়ুন মহাখালী থেকে বাস ডিপো যাচ্ছে পূর্বাচলেপরিবহন সংশ্লিষ্টদের মতে, অনেক বাস কোম্পানি এখনো আগের পদ্ধতিতেই পরিচালিত হচ্ছে। ফলে নতুন ব্যবস্থার কার্যকারিতা দৃশ্যমান হচ্ছে না। তাদের ভাষ্য, শুধু উদ্বোধন করলেই হবে না; সংশ্লিষ্ট সব পরিবহনকে বাধ্যতামূলকভাবে এই ব্যবস্থার আওতায় আনতে হবে।
ডিপোতে হাতেগোনা কয়েকটি বাস দেখা গেছে/ছবি-জাগো নিউজ
Advertisement
স্থানীয় বাসিন্দা ইয়াছিন মিয়া জাগো নিউজকে বলেন, ‘এত বড় একটি ডিপো তৈরি করা হচ্ছে কিন্তু প্রতিদিন এখানে খুব অল্পসংখ্যক বাস দেখা যায়। পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন না হলে এর সুফল মানুষ পাবে না।’
‘পূর্বাচলে গাড়ি রাখার জায়গা উদ্বোধন হয়েছে কিন্তু এখনো ডিপোর কাজ সম্পন্ন শেষ হয়নি। ওখানে স্টাফদের খাওয়া-দাওয়ার কোনো ব্যবস্থা নেই। খেতে দূরে যেতে হয়। আবার গাড়ি রাস্তার মাঝে রাখতে হয়। ওখানে ২০-৩০টি গাড়ি রাখা যায় মাত্র। আবার কিছু গাড়ি সকালে আসছে। ট্রিপ ধরে আবার অন্যত্র চলে যায়’
উত্তরবঙ্গের কুড়িগ্রাম রোডেের পিংকি পরিবহনের স্টাফ খলিলুর রহমান মিঠু জানান, যে গাড়িগুলো প্রত্যন্ত জেলা থেকে সকালে ঢাকায় এসেছে, সেখান থেকে কিছু সংখ্যক গাড়ি এখানে এসেছে।
আরও পড়ুন ঢাকার ভেতর থেকে ৪ বাস টার্মিনাল এখনই সরছে নাসুপারভাইজার সুমন মিয়া বলেন, ‘মহাখালী টার্মিনালে সমিতির গাড়ি ছাড়া বাইরের গাড়ি খুব একটা রাখতে দেয় না। রাখতে গেলেও অতিরিক্ত টাকা দিতে হয়। সে জাতীয় কিছু গাড়ি এখানে এসেছে।’ কথা হয় ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সহ-সভাপতি ইউসুফ মির্জার সঙ্গে। বেশি সংখ্যক গাড়ি না আসার পেছনে কিছু সমস্যার কথা উল্লেখ করেন তিনি।
ইউসুফ মির্জা জাগো নিউজকে বলেন, ‘পূর্বাচলে গাড়ি রাখার জায়গা উদ্বোধন হয়েছে কিন্তু এখনো ডিপোর কাজ সম্পন্ন শেষ হয়নি। ওখানে স্টাফদের খাওয়া-দাওয়ার কোনো ব্যবস্থা নেই। খেতে দূরে যেতে হয়। আবার গাড়ি রাস্তার মাঝে রাখতে হয়। ওখানে ২০-৩০টি গাড়ি রাখা যায় মাত্র। আবার কিছু গাড়ি সকালে আসছে। ট্রিপ ধরে আবার অন্যত্র চলে যায়।’
‘পূর্বাচলের ডিপোর কাজটা সম্পন্ন হতে আরও মাসখানেক সময় লাগবে। সেটা হয়ে গেলে আরও অনেক গাড়ি সেখানে গিয়ে অবস্থান করবে। তখন ওখানে রংমিস্ত্রি যাবে, বডি মিস্ত্রি যাবে, ইঞ্জিন মিস্ত্রি যাবে, গাড়ি বিষয়ে সব যাবে। তখন ওই ডিপো জমে যাবে’
তিনি বলেন, ‘পূর্বাচলের ডিপোর কাজটা সম্পন্ন হতে আরও মাসখানেক সময় লাগবে। সেটা হয়ে গেলে আরও অনেক গাড়ি সেখানে গিয়ে অবস্থান করবে। তখন ওখানে রংমিস্ত্রি যাবে, বডি মিস্ত্রি যাবে, ইঞ্জিন মিস্ত্রি যাবে, গাড়ি বিষয়ে সব যাবে। তখন ওই ডিপো জমে যাবে।’
পূর্বাচলের ডিপোর কাজ সম্পন্ন হতে আরও মাসখানেক সময় লাগবে বলে জানা গেছে/ছবি-জাগো নিউজ
ইউসুফ মির্জার ভাষ্য বলেন, ‘তখন মহাখালীর রাস্তার চাপও কমবে। নাইটের গাড়ি সকালে এসে যাত্রী মহাখালী নামিয়ে দিয়ে ওই ডিপোতে চলে যাবে। ডিপো থেকে আবার রাতে যখন ট্রিপ নিয়ে যাবে, এর ঘণ্টাখানেক আগে টার্মিনালে আসবে।’
আরও পড়ুন বাস টার্মিনাল না সরিয়ে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি আইপিডিরডিপোতে দায়িত্বরত গুলশান জোনের ট্রাফিক সার্জেন্ট শফিউল্লাহ জাগো নিউজকে বলেন, ‘যে গাড়িগুলো মহাখালী টার্মিনালের ভেতরে অনেকদিন ধরে পড়ে আছে, ট্রিপে যায় না; এরকম কিছু বাস এখানে আসছে। আর কিছু বাস আসছে যেগুলো নাইটে রওয়ানা দিয়ে সকালে ঢাকায় এসেছে, রাতে আবার ট্রিপ নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘এখানে ডাম্পিংয়ের ২৫টিসহ মোট ৩৬টি বাস আছে। আজ (শনিবার) বিকেল পর্যন্ত এই অস্থায়ী ডিপোতে এ কয়টি বাসই অবস্থান করছিল।’
এসআর/এএসএম