দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার (২৬ জুলাই) রাতে আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
Advertisement
বিমানবন্দর সূত্র জানায়, রোববার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ জাপানের উদ্দেশ্যে যাত্রা করবে।
আরও পড়ুন ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটবিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে এ রুটে আবার ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রুটটি জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র সরাসরি বিমান যোগাযোগ। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ সহজ করতে রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
এমএমএ/এমকেআর