নারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যের গুণগত মান, মোড়কজাতকরণ, নিবন্ধন ও সনদ না থাকা এবং অবৈধভাবে উৎপাদন-বিক্রির অপরাধে তিনটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
Advertisement
রোববার (২৬ জুলাই) দিনব্যাপী তারাব পৌরসভার রূপসী, তারাব ও ভুলতা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে মান সনদ না থাকায় এসিআই গোডরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রোডাক্ট লিমিটেডকে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা এবং জিউঝৌ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে জরিমানানির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, জরিমানা করা কারখানা তিনটির বিএসটিআইয়ের গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছিল না। সনদ ছাড়াই তারা মালামাল উৎপাদন ও বিক্রি করে আসছিল। জনস্বার্থে এ ধরনের ভেজাল ও অনিয়ম বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন এবং পরিদর্শক হাফিজুর রহমান।
নাজমুল হুদা/এসজেডএইচ/এএসএম