আর্থিক সংকট মোকাবিলায় রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন ‘টুইন টাওয়ারের’ একটি ভবন বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অনুমতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক। বিশেষ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে, যা দেশের কোনো ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের প্রথম উদ্যোগ।
Advertisement
ব্যাংক সূত্রে জানা গেছে, দুটি ১২ তলা ভবনের একটিতে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তর করা হবে। অন্য ভবনটি ভাড়া দিয়ে নিয়মিত আয় করার পরিকল্পনা রয়েছে। এ থেকে পাওয়া আয় ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন ব্যাংক শাখার আয়তন সর্বোচ্চ কত হবে, জানালো কেন্দ্রীয় ব্যাংকব্যাংক কোম্পানি আইনে ব্যাংকের ভবন ভাড়া দিয়ে ব্যবসা করার সুযোগ না থাকায় বাংলাদেশ ব্যাংক সরকারের অনুমোদন নিয়ে ন্যাশনাল ব্যাংককে সংশ্লিষ্ট বিধান থেকে বিশেষ অব্যাহতি দিয়েছে।
বর্তমানে ন্যাশনাল ব্যাংকের ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ খেলাপি, যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি রয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ২০২৪ সালে ব্যাংকটি ১ হাজার ৭০৬ কোটি টাকা লোকসান করে এবং এখনো লোকসান থেকে বের হতে পারেনি।
Advertisement
২০১৪ সালে শুরু হওয়া টুইন টাওয়ার প্রকল্পের নির্মাণ ব্যয় এরই মধ্যে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে টাওয়ার-১ ব্যবহারের উপযোগী করার কাজ শেষ পর্যায়ে। নতুন প্রধান কার্যালয়ে স্থানান্তর হলে ব্যাংকটির বর্তমান কার্যালয়ের জন্য প্রতি মাসে গুনতে হওয়া প্রায় আড়াই কোটি টাকার ভাড়াও সাশ্রয় হবে।
ইএআর/ইএ