জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ পরিচালিত ২০২৬-২০২৭ (ফল) শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি স্পেশালাইজড মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
সমাজকর্ম বিভাগ সূত্রে জানা গেছে, এ শিক্ষাবর্ষে তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো এমএসএস ইন ক্রিমিনোলজি অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস (MSS in Criminology and Correctional Services), এমএসএস ইন হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস (MSS in Human Rights and Social Justice) এবং এমএসএস ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবর ওয়েলফেয়ার (MSS in Industrial Relations and Labour Welfare)।
ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ অথবা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ২.২৫ থাকতে হবে।
আবেদনপত্র আগামী ১২ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সমাজকর্ম বিভাগের অফিস থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
Advertisement
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে অনলাইন বা কুরিয়ার/ডাকযোগেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে ১ হাজার ৫২০ টাকা ফি পরিশোধ করে ট্রানজেকশন নম্বরসহ পূরণকৃত আবেদনপত্র, শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের অনুলিপি কুরিয়ার/ডাকযোগে অথবা নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট সকাল ১১টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২৩ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১৮ সেপ্টেম্বর। প্রতি শুক্রবার ও শনিবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র সমাজকর্ম বিভাগের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://jnu.ac.bd/fdo-cms/assets/news/1259.pdf থেকে সংগ্রহ করা যাবে।
টিএইচকিউ/এএমএ
Advertisement