দেশজুড়ে

৯০ গ্রাম হেরোইনসহ আটক, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলে মাদক মামলায় হোসেন আলী (৩৫) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

সোমবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হোসেন আলী টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাহারতা রামখা পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

একই মামলায় হিরু মিয়া (৫৫) নামের অপর আসামিকে পাঁচ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

টাঙ্গাইলের জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার ইয়াবা

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার বড়চওনা এলাকায় কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে হোসেন আলী ও হিরু মিয়াকে আটক করে পুলিশ। এসময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম ও হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদি হয়ে সখিপুর থানায় মামলা করেন। বিচার শেষে আসামিদের এই সাজা দেন আদালত।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

Advertisement