সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ফজু পাগলা’ থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।
Advertisement
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জে তাড়াইলে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনো অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছেন ফজলুর রহমান। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ।’
আরও পড়ুন ট্রাইব্যুনালে ফজলুর রহমান: আমার জীবনে আর এ রকম হয়নি, ক্ষমা চাইতিনি বলেন, ‘‘কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।’
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলার পর্যায়ের নেতারা।
এসকে রাসেল/এসআর/এএসএম