আইন-আদালত

সুপ্রিম কোর্টের জামিন আদেশ দ্রুত পাঠাতে কমিটি গঠনের নির্দেশ

সুপ্রিম কোর্টের জামিনের আদেশ দ্রুততম সময়ে পাঠানোর জন্য নীতিমালা নির্ধারণে আগামী ৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Advertisement

এ-সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (২৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, মোহাম্মদ সাদ্দাম হোসেন ও যায়েদ বিন আমজাদ।

এ কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে সুপ্রিম কোর্টের জামিনের আদেশ দ্রুততম সময়ে পাঠানোর বিষয়ে নীতিমালা নির্ধারণে করণীয় সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

Advertisement

এর আগে ৭ জন আইনজীবী বাদী হয়ে রিট আবেদনটি দায়ের করেন। তারা হলেন মো. মিজানুল হক, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আবদুল ওয়াদুদ, আবদুল্লাহ সাদিক, যায়েদ বিন আমজাদ, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান।

শুনানিতে ভারতীয় সুপ্রিম কোর্টের কয়েকটি নজির উপস্থাপন করে বলা হয়, ভার‍তে উচ্চ আদালতের জামিন আদেশের পর তা দ্রুততম সময়ে অনলাইনে পাঠানোর একটি পদ্ধতি প্রচলন করা হয়েছে। আদালত শুনানি শেষে রুল জারি করেন।

এফএইচ/এমকেআর

Advertisement