খুলনার আড়ংঘাটা রেলস্টেশন সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে গুলিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২৭ জুলাই) বিকেলে আড়ংঘাটা থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোরের নাম ইমন (২১)। সে দুদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে। তার কানের কাছে গুলির চিহ্ন দেখা গেছে।
আরও পড়ুন হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার মৃত্যুদণ্ডআড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরিফুর রহমান/এসআর/এএসএম