বিশ্বকাপ শেষ হওয়ার পর ছুটি উপভোগ করতে জ্যামাইকায় সময় কাটাচ্ছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। তবে অবকাশযাপনের মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা, যা পরে সামাজিক মাধ্যমে হাস্যরসের বিষয় হয়ে ওঠে।
Advertisement
ভিনিসিয়ুসের সঙ্গে জ্যামাইকা সফরে রয়েছেন তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গী ভার্জিনিয়া ফনসেকা। কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদের ঘোষণা দিলেও সম্প্রতি তারা আবারও সম্পর্কে ফিরেছেন।
ভ্রমণের মজার মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন ভার্জিনিয়া। বিলাসবহুল রিসোর্টে ব্যবহৃত একটি গলফ বাগি গাড়ির স্টিয়ারিং ধরেন ভিনিসিয়ুস। নিজের ড্রাইভিং দক্ষতা দেখানোর আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভার্জিনিয়া ক্যাপশনে লেখেন, ‘ও বলে, ও খুব সাহসী।’
Petit incident pour Vinicius pendant ses vacances ! Le Brésilien a légèrement quitté la route au volant de sa voiture de golf avant de se retrouver bloqué Au final, il a pu repartir tranquillement pic.twitter.com/FfRAVYQcNf
Advertisement
কিন্তু পরের দৃশ্যেই দেখা যায়, সরু পথ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গলফ বাগিটি রাস্তার বাইরে চলে যায়।
তবে ঘটনাটি গুরুতর ছিল না। এতে কেউ আহত হননি এবং ভিনিসিয়ুস, তার সঙ্গী ও বন্ধুদের সবাই নিরাপদ ছিলেন। পুরো ঘটনাটি শেষ পর্যন্ত মজার একটি স্মৃতি হিসেবেই থেকে গেছে।
ছুটি শেষে খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে স্পেনে ফিরবেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন মৌসুমের আগে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে আবারও মাঠে ফেরার প্রস্তুতি নেবেন ব্রাজিলিয়ান এই তারকা।
এমএমআর
Advertisement