জাতীয়

সরকারি কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ

সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে জানিয়ে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদাহানি করছে।

আরও পড়ুন ডিএমপির বিশেষ অভিযানে উত্তরায় গ্রেফতার ২৯

সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ প্রতারক চক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বর এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেওয়াল ধসে দুজনের মৃত্যু

পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

কেআর/এমআইএইচএস/

Advertisement