বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, র্যাগিং একটি অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র্যাগিং, মানসিক হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণের স্থান নেই।
Advertisement
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিংমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন বেরোবির অর্থ আত্মসাৎ / কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বরছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
Advertisement
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এতে ২২টি বিভাগের ১৭তম ও ১৮তম ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা (সিআর) অংশ নেন।
আজিজুর রহমান/এসআর