আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ জুলাই ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে আশ্রয় চাইলেন ১০ বাংলাদেশিকানাডায় অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৭৫ জন দর্শক ও দর্শনার্থী দেশটিতে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম (Asylum) প্রার্থনা করেছেন। সম্প্রতি কানাডা সরকারের ‘ইমিগ্রেশন, রিফ্যুজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (IRCC) প্রকাশিত এক আনুষ্ঠানিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কাজাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুয়ামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই প্রলয়ংকরী ভূকম্পনে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ।

হরমুজ পরিচালনায় ওমানের প্রস্তাবে কী আছে?হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে ওমান। মঙ্গলবার (২৮ জুলাই) সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওমানের প্রস্তাবে প্রণালি ব্যবহারকারীদের কাছ থেকে ফি আদায়সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে।

Advertisement

জাহাজে হামলা মানে ইরানের ওপর আক্রমণ, ইউক্রেনকে রাশিয়ার হুমকিকাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাকে সরাসরি ইরানের ওপর হামলা বলা যেতে পারে বলে বিবৃতি দিয়েছে রাশিয়া। আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইউক্রেন থেকে আসা এমন হুমকি নির্মূল করা খুবই প্রয়োজন বলে দাবি করেছে মস্কো।

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পেরইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মিশিগানে যাওয়ার পথে এই হুমকি দেন তিনি।

পাউডারে ক্যানসারের উপাদান/ ৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় জনসন অ্যান্ড জনসনজনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) বেবি পাউডারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দায়ের করা হাজার হাজার মামলা নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় প্রতিষ্ঠানটি।

একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশিযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে হামলার তীব্রতা কমেছে। দুই দেশই নতুন করে হামলা থেকে বিরত রয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে আবারও কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

Advertisement

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টিরআন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হয়রানি ও অন্যায্য মামলা বন্ধে দেওয়া সমঝোতা চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ভারতে ফের রাজপথে নামার কড়া হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে মধ্যরাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ দুই থেকে তিন ঘণ্টার বৈঠকের পর ও একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সুরক্ষায় আনুষ্ঠানিক নির্দেশনার আশ্বাস মেলায় আপাতত সেই আন্দোলন শুরুর হুমকি স্থগিত রয়েছে।

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে এ ঘটনা ঘটে।

মৃতপ্রায় নদীকে যেভাবে বাঁচিয়ে তুলছে চীনতিব্বতের মালভূমি থেকে সাংহাই পর্যন্ত ছুটে চলা ৬ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ ইয়াংসি নদীকে বলা হয় চীনের ‘মাদার রিভার’। একসময় এই নদীতে অবাধে ফেলা হতো মানুষের বর্জ্য ও কলকারখানার রাসায়নিক। লাখ লাখ টন মাছ তুলে নেওয়া হতো এর বুক থেকে। তৈরি করা হয়েছিল একের পর এক বিশাল বাঁধ। এর ফলে চিরতরে হারিয়ে গেছে নদীর কিছু অদ্ভুত ও সুন্দর প্রাণী। সাদা পেটের বেইজি ডলফিন আজ প্রায় বিলুপ্ত। তলোয়ারের মতো নাকের দানবীয় প্যাডেলফিশও আর নেই। তবে এ ক্ষতি পুরোপুরি অপরিবর্তনীয় নয়। এশিয়ার দীর্ঘতম এই নদীটি এখন ঘুরে দাঁড়াচ্ছে এক অবিশ্বাস্য উপায়ে।

কেএএ/