নরসিংদীর মাধবদীতে ডাকাতদের হামলায় গৃহকর্তা শাহজাহান মিয়া (৫০) নিহত হওয়ার ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
গ্রেফতাররা হলেন- জুবায়ের হোসেন, আশিক আহমদ, মোজাহিদ রহমান অপু, মো. সুজন মিয়া, মো. ফারুক মিয়া, রোমান মিয়া ও রিদয় মিয়া।
আরও পড়ুন ছোট ভাইয়ের বাড়িতে ডাকাতিতে বাধা দিতে গিয়ে নিহত বড় ভাইসংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদী উপজেলার বলভদ্রদী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি ও হত্যা মামলার তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।
Advertisement
তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
সজ্ঞিত সাহা/এসজেডএইচ/জেআইএম