আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনলেই বিপদ! হরমুজে প্রবেশে নিষেধাজ্ঞা দেবে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুসারে জব্দ ইরানি সম্পদ থেকে যদি কোনো দেশ বা কোম্পানি অর্থ নেয়, তবে তাদের হরমুজ প্রণালিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের তদারকিকারী প্রতিষ্ঠান খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়।

আরও পড়ুন হরমুজ পরিচালনায় ওমানের প্রস্তাবে কী আছে?

এতে বলা হয়, যেসব দেশ বা কোম্পানি ট্রাম্পের প্রস্তাব মেনে অবৈধভাবে আটকে রাখা ইরানি অর্থ-সম্পদ ব্যবহার করবে, তারা প্রত্যেকেই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

ট্রাম্পের দেওয়া সাম্প্রতিক হুমকিকে সম্পূর্ণ বেআইনি বলেও উল্লেখ করেছে তেহরান।

Advertisement

এর আগে, গত ২৩ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাব দেন, হরমুজ প্রণালিতে ক্ষতিগ্রস্ত জাহাজ এবং কার্গোর ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানি তহবিল ব্যবহার করা হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এই ক্ষতিপূরণ অনেক বড় অংকের হতে পারে, তবে এটিই সবচেয়ে ন্যায্য ও সঠিক পদক্ষেপ।

সূত্র: মিডল ইস্ট আইআরএইচ/কেএএ/

Advertisement