রাজধানীর বাড্ডায় লেকপাড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ পাওয়া গেছে। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।
Advertisement
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গুদারাঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধারবাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে গুদারাঘাট লেকপাড় এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় সনাক্ত করা হবে। মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’
Advertisement
কেএজেডআইএ/একিউএফ/জেআইএম