দেশজুড়ে

এখন আর চোখে পড়ে না গুম-খুন-ব্যাংক লুটের খবর: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশের পরিস্থিতি অনেক ভালো। এখন পত্রিকার পাতা খুললে গুম, খুন বা ব্যাংক লুটের খবর আর চোখে পড়ে না। পাশাপাশি এখন আর অদৃশ্য মামলাও নেই।

Advertisement

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধসপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় এক প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিতে আমাদের সবারই ধৈর্য রাখা উচিত। একই সঙ্গে অশালীন বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকা উচিত।

আরও পড়ুন দেশকে চালানোর জন্য জামায়াতের নেতৃত্ব নেই: পার্থ

তিনি আরও বলেন, ভোলার নদীভাঙন একটি গুরুতর সমস্যা। দ্রুত এ সমস্যা সমাধান করা হবে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, ভোলা জেলা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/জেআইএম