দেশজুড়ে

এবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বাধা, রাস্তায় বসে পড়লেন নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের দিকে রওয়ানা হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তবে হবিগঞ্জের মিরপুর এলাকায় ফের পুলিশ তাদের আটকে দেয়। দীর্ঘসময় পুলিশের সঙ্গে কথা বলার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা রাস্তায় বসে পড়েন।

Advertisement

এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। পরে এনসিপির নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আবার হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। তবে কিছুদূর যাওয়ার পর ফের পুলিশের বাধায় আটকা পড়েন তারা।

আরও পড়ুন ১৪৪ ধারা জারির মধ্যেও হবিগঞ্জ যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশ গাড়িবহর আটকে দিলে সেখানে বসে পড়েন নেতারা। পরে পুলিশের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ নেতারা।

আরও পড়ুন রাশেদ খাঁন / এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য

এসময় পুলিশকে উদ্দেশ্য করে নাহিদ ইসলামকে বলতে শোনা যায়, ‌‘আপনারা কেন আমাদের গাড়ি আটকে দিয়েছেন? আমরা হবিগঞ্জ যাবো। সেখানে আমরা মামলা করবো।’

Advertisement

এর আগে বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম