জাতীয়

সাগরিকায় ঝটিকা মিছিলের পর ছাত্রলীগের ২ কর্মী আটক 

চট্টগ্রাম নগরের সাগরিকা আউটার রিং এলাকায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

আটক দুজন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯) এবং বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে মো. তানভীর।

আরও পড়ুন চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রামের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ভোরে সাগরিকা আউটার রিং এলাকায় ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত একটি ব্যানার জব্দ করা হয়।

তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

এমআরএএইচ/এমএমকে