বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বিশ্বের প্রথম ‘জিরকন’ সাবমেরিন আনছে রাশিয়া, ঝুঁকিতে মার্কিন রণতরি?
বিশ্বের প্রথম দেশ হিসেবে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনতে যাচ্ছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ ৩এম২২ জিরকন (3M22 Zircon) হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ পারমাণবিক সাবমেরিন রুশ নৌবহরে যুক্ত হবে।
বর্ষার মধ্যে কলকাতায় ‘বসন্ত’ পালন
Advertisement
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক দিন পর কলকাতায় একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া
টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাকে ইন্টারন্যাশনাল ওয়ান্টেড লিস্টে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারে ফেরত যাচ্ছে ৫ হাজার রোহিঙ্গা
Advertisement
মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
যুদ্ধের মধ্যেই কারবালার পথে লাখ লাখ তীর্থযাত্রী!
আরবাইন উৎসব হলো শিয়া মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। পাশাপাশি বিশ্বের বৃহত্তম বার্ষিক ধর্মীয় সমাবেশগুলোর একটি এই আরবাইন উৎসব। সহজ ভাষায় বললে, আরবাইন উৎসব হলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র এবং শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম, ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারের উদ্দেশে পদযাত্রা। কারবালায় শহিদ ইমাম হুসাইনের স্মরণে পালিত ৪০তম দিনের শোক, স্মরণ ও তীর্থযাত্রার ধর্মীয় অনুষ্ঠান।
শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০ আফটারশক
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১০০টির বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। মঙ্গলবারের এই ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে ইরানের নতুন টানাপোড়েন
মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। প্রণালিটির যৌথ ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের দাবি, নতুন ব্যবস্থায় হরমুজের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকতে হবে ইরানের হাতে।
রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে লোকসভায় হট্টগোল
ভারতের লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন নিয়ে আলোচনার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল হয়েছে। বক্তব্যে তার একটি শব্দ নিয়ে আপত্তি জানায় সরকারি দল। পরে লোকসভার স্পিকার ওই শব্দ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
ইরান যুদ্ধ আসলেই থামবে, নাকি কেবলই সময়ক্ষেপণ?
ক্যালেন্ডারের পাতায় এখন জুলাই চললেও, বিশ্ব রাজনীতির শিরোনামগুলো যেন সেই এপ্রিলেই পড়ে রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত সাময়িকভাবে থামলেও, যুদ্ধ এখনো পুরোপুরি শেষ হয়নি। শান্তিচুক্তির তিন সপ্তাহও হয়নি, কিন্তু এর মধ্যেই সেটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
এমএসএম