চট্টগ্রামের মিরসরাই এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়ক ও সেতু নির্মাণের জন্য ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকা ব্যয়ে পূর্তকাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
Advertisement
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন গ্যাস সংকটে স্থবির আশুলিয়ার শিল্পাঞ্চল, শিপমেন্ট নিয়ে বাড়ছে উৎকণ্ঠাপ্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের (প্যাকেজ নম্বর ডব্লিউডি-২৩)-এর পূর্তকাজ সম্পন্ন করা হবে।
প্রকল্পটির অর্থায়ন করা হচ্ছে সরকারি অর্থ এবং বিশ্বব্যাংকের সহায়তায়। এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকা, যা ভ্যাট ও করসহ নির্ধারণ করা হয়েছে।
Advertisement
জানা গেছে, অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মোট চারটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে তিনটি দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেডকে কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
প্যাকেজের আওতায় চট্টগ্রামের মিরসরাই এলাকায় আট কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ৩৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে।
গত ১৯ জানুয়ারি প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করে পরিকল্পনা কমিশন। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
এমএএস/কেএসআর
Advertisement