ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
মতিঝিল বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৮২ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন মোহাম্মদপুরে বাদশা হত্যায় অস্ত্র সরবরাহকারী লেদু গ্রেফতারগ্রেফতারদের মধ্যে পল্টন থানায় ১১ জন, শাহজাহানপুর থানায় ১৫ জন, খিলগাঁও থানায় ১৭ জন, রামপুরা থানায় ১০ জন, মুগদা থানায় ৬ জন মতিঝিল থানার ১১ জন ও সবুজবাগ থানার রয়েছেন ১২ জন।
Advertisement
গ্রেফতারদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ
Advertisement