বিশ্বখ্যাত চিকিৎসাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘ডেভিডসনের মেডিসিন: মূলনীতি ও চিকিৎসা অনুশীলন’-এর ২৫তম সংস্করণের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ।
Advertisement
বুধবার (২৯ জুলাই) রাতে জাগো নিউজকে অধ্যাপক আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ বইটি অত্যন্ত সমাদৃত। এছাড়াও, তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।
স্ট্যাটাসে অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ জানান, বিশ্বের চিকিৎসাবিজ্ঞানে বহুল ব্যবহৃত এবং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কাছে মেডিসিনের বাইবে হিসেবে পরিচিত ‘ডেভিডসনের মেডিসিন: মূলনীতি ও চিকিৎসা অনুশীলন’ এর ২৫তম সংস্করণের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ।
আরও পড়ুন ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই: ডা. এবিএম আব্দুল্লাহতিনি বলেন, এটি আমার জীবনের একটি বড় অর্জন। এ অর্জনের জন্য সহকর্মী, চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করি।
Advertisement
‘ডেভিডসনের মেডিসিন: মূলনীতি ও চিকিৎসা অনুশীলন’ বিশ্বব্যাপী চিকিৎসা শিক্ষা ও ক্লিনিক্যাল অনুশীলনের অন্যতম নির্ভরযোগ্য পাঠ্যগ্রন্থ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। চিকিৎসক, শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থীদের কাছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হিসেবে সমাদৃত।
এএমএ