জাতীয়

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা শাহাদাত গ্রেফতার

রাজধানীতে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারের নাম- মো. শাহাদাত হোসেন।

Advertisement

বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। এদিন সন্ধ্যা রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতার শাহাদাত বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তিনি কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

Advertisement

কেআর/এএমএ