ভারতের মধ্যপ্রদেশের সরকার ও কৃষকপক্ষের আলোচনা শেষ হওয়ার পরপরই পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়েছে।
Advertisement
প্রদেশের রাজধানী ভোপালে কৃষকদের একটি মিছিল সামনে এগােতে চাইলে পুলিশরা যখন তাদের বাধা দেন তখন এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা এ সময় পরিস্থিতি শান্ত রাখার জন্য লাউডস্পিকার ব্যবহার করছিলেন। খবর ইন্ডিয়া টুডের।
প্রদেশের সরকারের সঙ্গে সম্মুক্ত কিষাণ মোর্চার নেতাদের ৩ ঘণ্টার আলোচনা শেষ হওয়ার পরপরই সংঘর্ষের সূত্রপাত হয়।
এর আগে, বুধবার ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেন, নরেন্দ্র মোদী ইনফ্লুয়েন্সার হিসেবে ভালো করছেন। এ কারণে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত।
Advertisement
বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন প্রধানমন্ত্রীর চেয়ার মোদীর ছেড়ে দেওয়া উচিত: অভিজিৎ দীপকেঅভিজিৎ দীপকে এ সময় যুবকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী মোদীর ভিডিওগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, আমি মনে করি তার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি এতে বেশ ভালোই করছেন।
তিনি আরও বলেন, তিনি যদি এত ভালো ইনফ্লুয়েন্সারই হন তাহলে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে এ কাজ করতে দেওয়া উচিত।
মঙ্গলবার কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রাম ভিডিওগুলো নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, নতুন নতুন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেই আপনি জেন-জিদের ভোট পাবেন না। প্রধানমন্ত্রীকে তার হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে।
Advertisement
এএমএ