সিলেটে এনসিপির নেতাকর্মীদের বহনকারী গাড়িতে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পরপর দুটি পোস্টে এ অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা: সারজিসদুপুর ২টা ৪২ মিনিটে দেওয়া প্রথম পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এরপর ৩টা ১৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচমাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’
Advertisement
এসআর/জেআইএম