জাতীয়

চট্টগ্রামে রাস্তা-নালা দখল করে দোকানের মালামাল রাখায় জরিমানা

চট্টগ্রাম নগরীর মোমিন রোডের ঝাউতলা এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে রাস্তা ও নালা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন স্বপ্নের সঙ্গে অঙ্গার নিজেরাও, শোকে নীরব দক্ষিণ আফ্রিকার শম শহর

চসিক সূত্র জানায়, অভিযানে দেখা যায়- ঝাউতলা এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে রাস্তা ও নালা দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এ ঘটনায় সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরীর সড়ক, ফুটপাত ও নালা দখলমুক্ত রাখতে চসিকের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নগরীতে স্বাভাবিক চলাচল নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

এমআরএএইচ/কেএসআর