জাতীয়

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার (২৯ জুলাই) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫২৯

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নাজমুল (২৩), রাসেল (২৫), মর্জিনা বেগম, মো. ওবাইদুল ইসলাম (৩২), মো. মোস্তফা কামাল (৩৪), সজীব হোসেন প্রধান, নেকমত আলী ওরফে টেম্পু ওরফে বাটন (৩৫), মো. যুব ওরফে নিজুর ডান হাত (২১), মো. শেখ ফরিদ (২৭), মো. আব্দুল কাদের (৫১) ও মো. রায়হান (২০)।

Advertisement

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

কেআর/এমএমকে