জাতীয়

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, গ্রেফতার ২

রাজধানীর মিরপুরের সেকশন-৬ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- ছাব্বির আহম্মেদ অপূর্ব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান (২৩)।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

আরও পড়ুন আওয়ামী লীগ আমলের সব শিক্ষক-কর্মকর্তার নিয়োগ পর্যালোচনা করবে ঢাবি

মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিরপুর মডেল থানাধীন সেকশন-৬ এলাকায় ১৭/১৮ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

গ্রেফতারদের কাছ থেকে ২টি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম

গ্রেফতার ব্যক্তিরা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা য়ায়। এছাড়া, গ্রেফতার তুহিন আহমেদ তুষারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী।

কেআর/কেএসআর