টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৭ জন জন আহত হন।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ক্রাউন ডিলাক্স পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৭ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস: নিহত ২, আহত অন্তত ১৫মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে নিহতদের উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছি।
Advertisement
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জাগো নিউজে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আব্দুল্লাহ আল নোমান/এমআরএম