বর্তমানে ঘরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ওয়াই-ফাই রাউটারের ওপর নির্ভরতা। ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, অফিসের কাজ কিংবা স্মার্ট ডিভাইস ব্যবহারের জন্য ভালো কভারেজ ও স্থিতিশীল ইন্টারনেট প্রয়োজন। রাউটার কেনার সময় অনেকেই অ্যান্টেনার সংখ্যা দেখে সিদ্ধান্ত নেন। সাধারণত বাজারে ২ অ্যান্টেনা ও ৪ অ্যান্টেনার রাউটার বেশি দেখা যায়। কিন্তু বেশি অ্যান্টেনা মানেই কি সবসময় ভালো পারফরম্যান্স?
Advertisement
রাউটারের অ্যান্টেনার মূল কাজ হলো ওয়াই-ফাই সিগন্যাল পাঠানো ও গ্রহণ করা। ৪ অ্যান্টেনার রাউটারে সাধারণত বেশি সংখ্যক অ্যান্টেনা থাকায় এটি একাধিক ডিভাইসে সিগন্যাল পরিচালনায় কিছুটা বেশি সক্ষম হতে পারে। বড় ঘর, একাধিক রুম বা যেখানে দেয়ালের বাধা বেশি, সেখানে ৪ অ্যান্টেনার রাউটার তুলনামূলক ভালো কভারেজ দিতে পারে।
আরও পড়ুন রাউটার কেনার আগে ৩ বিষয় মাথায় রাখা জরুরিঅন্যদিকে, ২ অ্যান্টেনার রাউটার ছোট বাসা, এক বা দুই রুমের ফ্ল্যাট কিংবা সীমিত সংখ্যক ডিভাইস ব্যবহারের জন্য যথেষ্ট হতে পারে। সাধারণ ব্রাউজিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন ক্লাস বা হালকা ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ভালো মানের ২ অ্যান্টেনার রাউটারও ভালো পারফরম্যান্স দিতে পারে।
তবে শুধু অ্যান্টেনার সংখ্যা দেখে রাউটার নির্বাচন করা ঠিক নয়। রাউটারের ওয়াই-ফাই স্ট্যান্ডার্ড (যেমন ওয়াই-ফাই ৫ বা ওয়াই-ফাই ৬), ফ্রিকোয়েন্সি ব্যান্ড (২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ), প্রসেসর, র্যাম এবং ডাটা ট্রান্সফার স্পিডও গুরুত্বপূর্ণ বিষয়। অনেসময় উন্নত প্রযুক্তির ২ অ্যান্টেনার রাউটার, পুরোনো প্রযুক্তির ৪ অ্যান্টেনার রাউটারের চেয়ে ভালো পারফরম্যান্স দিতে পারে।
Advertisement
আরেকটি বিষয় হলো অ্যান্টেনার ধরন। কিছু রাউটারে একাধিক অ্যান্টেনা থাকলেও সেগুলোর শক্তি কম হতে পারে। আবার কিছু উন্নত রাউটারে কম অ্যান্টেনা থাকলেও বিমফর্মিং প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ডিভাইসে ভালো সিগন্যাল পৌঁছে দিতে পারে।
আরও পড়ুন ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টা চালিয়ে রাখলে মাসে বিদ্যুৎ খরচ কত?তাই ছোট বাসা ও কম ডিভাইসের জন্য ২ অ্যান্টেনার রাউটার যথেষ্ট হতে পারে। তবে বড় বাড়ি, বেশি ব্যবহারকারী এবং একসঙ্গে অনেক ডিভাইস সংযুক্ত থাকলে ৪ অ্যান্টেনার রাউটার বেশি সুবিধাজনক। রাউটার কেনার আগে অ্যান্টেনার সংখ্যা নয়, বরং প্রয়োজন অনুযায়ী এর প্রযুক্তি ও সক্ষমতা যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কেএসকে
Advertisement