কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২৮ বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এ নির্বাচনে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Advertisement
নির্বাচনে সহসভাপতি মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু ও দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন, সহসাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসাইন আকাইদ, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন, অর্থ সম্পাদক দৈনিক আমার দেশের শাহ আলম শফি, দপ্তর সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেগোতির আসিফ হোসাইন মান্না, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দিলীপ মজুমদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতার এইচএম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ডেইলি নিউ এজের ইয়াসমনি রীমা, এখন টেলিভিশনের খালিদ সাইফুল্লাহ এবং বৈশাখী টেলিভিশনের মো. আনোয়ার হোসাইন।
আরও পড়ুন কুমিল্লা কমিউনিটি অব পর্তুগালের ইফতার মাহফিলভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।
Advertisement
মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ১৭টি পদে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ১৬ পদে ভোট প্রয়োগ করেন ভোটাররা।
এসজেডএইচ/জেআইএম