রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
Advertisement
শনিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুরে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন ঢাকায় রাত ১টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারেতবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিট। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।
এমআরএম/ইএ