বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজের আগে বিষেশজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন। নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেও তাসকিন দলে আছেন।
Advertisement
ডাক্তার দেখানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন জানিয়েছেন, শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছেন। একই সঙ্গে খুব শিগগিরই জাতীয় দলের আরেক পেসার নাহিদ রানার সঙ্গে মাঠে নামার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
তাসকিন লিখেছেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারবো।’
এ সময় চিকিৎসাসেবার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ড্রর মাওরকে। পাশাপাশি বাংলাদেশি সহযোগী বাবু ভাইয়ের অবদানের কথাও উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডানহাতি পেসার।
Advertisement
সবশেষে তাসকিন জানিয়েছেন, সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে ঘিরেই এখন তার অপেক্ষা। আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গতকাল রাতে প্রথম দফায় ১৭ জন অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছেড়েছে।
এসকেডি/আইএন