বিনোদন

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশে গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ সূত্রে এ তথ্য জানা জানা গেছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন ও নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন রাশমিকা। আঘাত এতটাই গুরুতর যে তার নিতম্ব ও কোমরের মাঝের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন গুরুতর আঘাতের ঘটনা তাদের কাছেও বিস্ময়কর।

আরও পড়ুন শাহরুখের ‘কিং’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য

বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন রাশমিকা। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে শুটিং থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে ‘রাণাবলী’ ও ‘মাইসা’-দুই ছবির কাজই আপাতত পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা। বিয়ের পর এই প্রথম তারা ‘রাণাবলী’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন। এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এ তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

আরও পড়ুন সৌন্দর্যের গোপন রহস্য জানালেন রানি মুখার্জি

উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। পরে হায়দরাবাদে আয়োজন করা হয় জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের, যেখানে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন।

এর আগেও শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন রাশমিকা। ‘সিকন্দর’ ছবির শুটিং চলাকালে পায়ে চোট পান তিনি। ওই ছবিতে তার সহশিল্পী ছিলেন সালমান খান।

এমএমএফ

Advertisement