কুড়িগ্রামের উলিপুরে রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার চিলমারী-উলিপুর আঞ্চলিক সড়কের নিরাশির পাথার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Advertisement
নিহতের নাম হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮)। তিনি উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্যা পাকার মাথা এলাকার জোবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের কাছেই নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবিসহ স্ট্যান্ড অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধারস্থানীয়দের ভাষ্য, নিহতের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া বাম পায়ের বৃদ্ধাঙ্গুলেও সামান্য জখমের আলামত দেখা গেছে।
Advertisement
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রোকনুজ্জামান মানু/এসজেডএইচ/এএসএম