ক্যাম্পাস

পাবিপ্রবিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এ ১৪ সদস্যবিশিষ্ট নতুন শাখা কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শেহজাদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফাত বিন ইসলাম শোভনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি করা হয়েছে মাজহারুল ইসলাম অন্তর, মো. সোহানুর রহমান, মো. তরিকুল ইসলাম, মো. ইফতেখার মাহমুদ সৌরভ ও মেহেদী হাসান চঞ্চলকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন তৌফিক হাসান হৃদয়, জহুরুল ইসলাম পিয়াস, মো. আলমাছুর রহমান অয়ন, সাইফুল চৌধুরী ও আবু জামিল মো. ইমরান।

আরও পড়ুন শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি

এছাড়া ফজলে রাব্বি ও শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Advertisement

সূত্র জানায়, নবঘোষিত কমিটির একাধিক নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সভাপতি মো. শেহজাদ হাসানের সনদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে। সহসভাপতি মো. সোহানুর রহমান সোহান ও যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিয়াসের সনদ তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান হৃদয় আজীবনের জন্য বহিষ্কৃত এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম তিন বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন।

এসজেডএইচ/এএসএম